রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘খতিবদের বয়ানে কেউ সন্ত্রাসী হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerআওয়ার ইসলাম ডেস্ক : চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুমআর খুতবায় খতীব সাহেবরা ইসলামের প্রকৃত শিক্ষা দেন, তাদের বয়ানে কেউ সন্ত্রাসী হয় না। সুতরাং জুমার খুতবায় নজরদারীর সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুমার নামাজ ও খুদবা নজরদারির পরিণাম ভালো হবে না।

সম্প্রতি গুলশানের হোটেলে এবং শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসী হামলার পরবর্তী বিভিন্ন পদক্ষেপ ইসলামী কর্মকা- নিয়ন্ত্রণে কাজে লাগানো হচ্ছে মন্তব্য করে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধে সরকারের প্রতি আহবানও জানান চরমোনাই পীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে জুমআর নামাজের খুতবা ও ওলামা-মাশায়েখদের ওয়াজ মাহফিল বা ধর্মীয় সভার উপর নজরদারীর কথা বলা হয়েছে। এটি মসজিদ তথা ইসলামী কর্মকাণ্ডের উপর সরাসরি হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, গুলশান ও শোলাকিয়ায় যারা সন্ত্রাস করেছে তাদের সাথে মসজিদ-মাদরাসা বা কোন আলেম-ওলামার সম্পর্ক নেই।

 /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ