শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুব জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20160714_142050 copyমোস্তফা ওয়াদুদ : গুলশান, শোলাকিয়া ও মসজিদে নববীতে সন্ত্রাসী হামলা ও জুমায় নজরদারির নামে আলেম-উলামার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে যুব জমিয়ত ঢাকা মহানগরীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন যুব জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মুফতি জাবের কাসেমী। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মুফতি মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুব জমিয়ত সভাপতি মুফতি শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম মাওলাসহ কেন্দ্রীয় ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুঞ্জুরুল ইসলাম বলেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের স্বীকার। বিদেশী পরাশক্তি স্বাধীন বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় দেশের সরকার, রাজনীতিবিদ ও জনগণ দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাপতির ভাষণে মুফতি জাবের কাসেমী বলেন, ইসলাসে সন্ত্রাসের কোনো স্থান নেই। এদেশের আলেম -উলামা, তৌহিদী জনতা সর্বদাই সন্ত্রাসের বিরোধিতা করে আসছে। সামনেও বিরোধিতাই করে যাবে ইনশাআল্লাহ।

মানববন্ধন পরিচালনা করেন যুব জমিয়ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক তোফায়েল গাজালী।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ