রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বীর তুরস্কবাসীকে আন্তরিক অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারাই তুরস্কে সেনাঅভ্যূত্থান ঘটিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছিল। তুরস্কের বীর মুসলিম জনতা বিপথগামী সেনাবাহিনীর অভ্যূত্থানকে রুখে দিয়ে প্রমাণ করেছে দেশপ্রেম থাকলে কোন পরাশক্তি বিজয় ছিনিয়ে নিতে পারে না এবং বিশৃঙ্খলাও ঘটাতে পারে না।

১৮ জুলাই এক বিবৃতিতে চরমোনাই পীর আরো বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানালে দেশপ্রেমিক তুরস্কবাসী স্বল্প সময়ের মধ্যে রাজপথে নেমে এসে বিপথগামীদের রুখে দিয়েছে। যা বিশ্বব্যাপী ইসলামি জনতার জন্য ফাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি মুসলিম জনতা তুরস্কবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বলেন, এভাবেই ধর্মনিরপেক্ষ গোষ্ঠীকে বিশ্ব থেকে রুখে দিতে হবে।

একই বার্তায় ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানান মুফতি রেজাউল করীম। বলেন, অতিসম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসী হামলায় শত শত মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। তিনি বলেন, মানবতাবাদী কোন মানুষ এভাবে নৃশংসভাবে কোন মানুষকে হত্যা করতে পারে না। যারা এধরনের ঘটনা ঘটিয়েছে তারা মানবতার চরম দুশমন। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ