রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জুমার খুতবা চাপিয়ে দেওয়া হয়নি : ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ifaডেস্ক রিপোর্ট : দেশের অন্যান্য মসজিদের খতিব ও ইমামরা যাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জন্য প্রণীত খুতবা থেকে ধারণা নিয়ে খুতবা উপস্থাপন করতে পারেন, এ উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেশের বিভিন্ন মসজিদে শুধু নমুনা হিসেবে খুতবা পাঠানো হয়।

ওই খুতবা কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি কিংবা কারো জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জুমার খুতবা বিষয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে গঠিত খুতবা প্রণয়ন কমিটির দৃষ্টিগোচর হওয়ায় এ প্রসঙ্গে খুতবা প্রণয়ন কমিটি মঙ্গলবার এক বক্তব্য প্রদান করেছে।

ফাউন্ডেশন সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দীর্ঘকাল যাবত জুমার খুতবা প্রণয়ন ও উপস্থাপন করা হয়ে থাকে।’

এ মসজিদের খতিব মরহুম মুফতি সৈয়দ আমীনুল ইহসান (রহ.) এবং মরহুম মাওলানা উবায়দুল হক (রহ.) নিজেরা খুতবা প্রণয়ন করে উপস্থাপন করতেন।

বর্তমানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ঈমামরাসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও খতিবগণের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে জুমার খুতবা প্রণয়ন করা হয়ে থাকে এবং তা নিয়মিতভাবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে উপস্থাপিত হয়ে আসছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ