শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'ইফার খুতবা না পড়লে ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanঢাকা: জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেওয়া খুতবা কোন মসজিদে না পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ইউনাইটেড পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী।

তিনি বলেন, "দেশে জঙ্গি নির্মূলে প্রচারণার অংশ স্বরুপ দেশের স্বার্থে খুতবায় এ সংযোজন করা হয়েছে। এটা ইসলামী ফাউন্ডেশন আলেমদের সাথে আলোচনা করেই করেছে। তাই দেশের স্বার্থে এটা সব মসজিদে পড়তে হবে অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।"

দেশ জঙ্গি মুক্ত করতে বিএনপির ঐক্যের আহবান নাকচ করে দিয়ে হাছান মাহমুদ বলেন, "তারা (বিএনপি) যদি জামায়াতের সঙ্গ ত্যাগ করে তাহলে ঐক্য হতে পারে। স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে বিএনপির ঐক্যের আহবান দেশের জনগনের সাথে মশকরা বলেও মন্তব্য করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাও: মুফতি তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।

উল্লেখ, গতকাল এক আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ফাউন্ডেশনের দেওয়া খুতবার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "বাংলাদেশের মসজিদ গুলোতে ইসলামি ফাউন্ডেশন যে খুতবা পাঠিয়েছে, এটা চলতে থাকলে সরকারও দেশ কোনটাই থাকবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ