রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খালিদের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

downlo‡i‡ad (1) copyআওয়ার ইসলাম ডেস্ক : তিন দিন আগে নিখোঁজ হওয়া ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদের (৫৪) লাশ পাওয়া গেছে। আজ দুপুরে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ।

গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
হাসান খালেদ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসার সাথে যুক্ত। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় আছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’। তার প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। বসুন্ধরা সিটিতে তার একটি দোকানও আছে।

হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে ধানমন্ডি থানায় জিডি করেছিলো তার পরিবার।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ