রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্টার জলসা, জি বাংলা বন্ধে শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

star jolsaআওয়ার ইসলাম: ভারতীয় তিন টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা বন্ধে উচ্চ আদালতের জারি করা রুল শুনানিতে উঠছে আজ।

হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ মঙ্গলবার মামলাটি শুনানির জন্য রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া।

ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলায় প্রচারিত অনুষ্ঠান দেখে বাংলাদেশে শিশু-কিশোরদের মধ্যে আত্মহত্যা, পরকিয়া, তালাক এবং সংসার ভাঙার মতো ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি রিট দায়ের করেন।

রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,  বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, যাদু ব্রডব্যান্ডের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

রিটের প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ১৯ অক্টোবর ওই তিন টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আজ হাইকোর্টের উক্ত বেঞ্চে মামলাটি (কজলিস্ট) কার্যতালিকায় রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ