শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

একটি দেশের স্বার্থ রক্ষায় আ.লীগ ক্ষমতায়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rizvi2ডেস্ক: একটি দেশের স্বার্থ রক্ষায় তাদের মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে জনগণের ওপর হামলার ঘটনা তাই প্রমাণ করে।

শুক্রবার সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে মরুভূমি হবে দেশ। দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস করতে সরকার প্রক্রিয়া শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

 তিনি আরো বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে যারা রাজপথে নেমে সরকারি হামলায় নির্যাতিত হয়েছে, তারাই প্রকৃত দেশপ্রেমিক। দেশবিরোধী যে কোনো কাজে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও করবে।

বিএনপি নেতা রিজভী বলেন, আগে শুনতাম জঙ্গিবাদের সঙ্গে মাদরাসার শিক্ষার্থীরা জড়িত। এখন দেখছি ধনী পরিবারের সন্তানরাও এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সেক্যুলার সরকারের সময় কেন এসব হচ্ছে? প্রশ্ন রাখেন তিনি।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের কেন জীবিত আটক করা হচ্ছে না, উল্লেখ করে তিনি বলেন, জীবিত থাকা অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসত, কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।

গুলশানের হলি আর্টিজানের ঘটনা নিয়ে প্রশ্ন ওঠেনি কিন্তু কল্যাণপুরের ঘটনা নিয়ে এত সংশয় কেন? এমন প্রশ্ন রেখে

রিজভী বলেন, সরকার যা বলে তার উল্টোটা করে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। তারা দেশ বিক্রি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল আহমেদ ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ