রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগস্টে আরেকটি জঙ্গি হামলা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Obaidul Quaderআওয়ার ইসলাম: আগামী আগস্ট মাসে আরেকটি হামলা হতে পারে বলে মনে করছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়া হামলার পর আমরা শঙ্কিত না। জঙ্গিরা আগামী আগস্ট মাস হয়তো হামলার জন্য বেছে নিতে পারে। ওই মাসে তারা একটি অঘটন ঘটাতে পারে। তাই প্রশাসনসহ সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ভুলতা ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৯০টি পাইলিংয়ের মধ্যে ২২০টি পাইলিং করে ফেলা হয়েছে। এছাড়া ২৭টি পিলারের মধ্যে ৬টি পিলারের কাজ শেষ হয়েছে।

প্রকৌশলীদের সূত্রে জানা গেছে, ২৪০ কোটি টাকা ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভারের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণে ব্যয় ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা। নির্মাণ কাজের শুরু থেকে আগামী দুই বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ