রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উড়ল ১ম হজফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj_flit1

ঢাকা : বৃহস্পতিবার সকাল ৮টায় উড়ল হজের প্রথম ফ্লাইট। চার শতাধিক যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সোয়া ৮টায় বিমান বাংলাদেশের একটি প্লেন মোট ৪০১ জন হজযাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে।

এর আগে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

পরে পর্যটনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিমান যাত্রাকে সবার জন্য নিরাপদ করতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এখানে নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সবাইকে চেক করা হচ্ছে। বিমানবন্দরের বাইরে এপিবিএন নিরাপত্তা নিশ্চিত করছে।’

এবার এক লাখ ‍এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ