শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

বড় প্রয়োজন তাঁকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

AbuTaherMisbah

মাহ্দী খান অয়ন; আওয়ার ইসলাম

মানুষ দেখেছি, তবে তাঁর মত নয়। শিক্ষক দেখেছি, তবে তাঁর মত নয়। তিনি অন্য, ভিন্ন, অনন্য। তিনি নন তো কারো তূল্য। তিনি হলেন আমাদের অতি শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিযা মাওলানা আবু তাহের মিসবাহ।

আদীব হুজুর। খুব কাছ থেকে দেখেছি তাঁকে। শুনেছি তাঁর জবানে অমূল্য সব বাণী। বুঝেছি আমি, শূন্য এ ধরণীতে বড় প্রয়োজন তাঁকে। যিনি মুমূর্ষু অবস্থাতেও ভুলে যাননি, আসমানি ইলমের কথা, কলম-কালির কথা, ভুলে যাননি, প্রিয় তালেবানে ইলমদের কথা।

কিছুদিন আগে যখন শুনেছিলাম, তিনি গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তখন মনে হয়েছিলো, ধরণীটা বোধহয় অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। আঁখি দুটি অশ্রুসজল হয়ে এসেছিলো। রিক্তহস্ত দুটি আসমান পানে তুলে দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলাম। এখনও করি।

হে আল্লাহ্! তুমি তো অসহায়ের সহায়। তুমিই সুস্থতার মালিক। হে দয়াময় মালিক! তুমি হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘজীবন দান করো। জীবনভর তাঁকে আসমানি ইলমের খিদমাত করার তাওফিক দান করো। তাঁর কলব ও কলমে প্রসার দান করো।

তাঁর সমস্ত প্রয়োজনের আয়োজন করো। হুজুরকে দ্বীন-দুনিয়ার খোশহালি দান করো। তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমার ফরিয়াদগুলো কবুল করো। আমিন। ইয়া রাব্বাল আলামিন।

আরআর

:: পাঠকীয়তে আপনিও লিখতে পারেন আপনার মনের কথা। পাঠিয়ে দিন এই মেইলে : newsourislam24@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ