সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

পথশিশুদের আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lido

আওয়ার ইসলাম: শিশুরা কোন প্রকল্প নয়- এ আহবান নিয়ে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী পথ শিশুদের আচরণ বিষয়ক কর্মশালা। পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা স্ট্রিট চিলড্রেন লিডোর আয়োজনে গত ৩ ও ৪ আগস্ট এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আভিভবকহীন পথশিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের লক্ষ্যে লিডো প্রতিষ্ঠিত পীস হোম, ওয়াশপুর ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ গ্রহণ করেন বেশ কিছু সামাজিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

দুইদিনব্যাপী এ আয়োজনে পথশিশু সংকট ও উত্তোরণের উপায় অনুসন্ধানের পাশাপাশি শিশুদের আচরণবিধি অনুধাবন ও পথশিশুমুক্ত বাংলাদেশ গড়ার বিভিন্ন পদক্ষেপ ইত্যাদি আলোচিত হয়। সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশু সমস্যা সমাধানে গাইড লাইন তৈরি করেন কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ।

পথশিশুমুক্ত দেশ গড়া যেহেতু এককভাবে সম্ভব নয় তাই সকলের চেষ্টাকে কাজে লাগিয়ে শিশুদের কল্যাণ করাটাই ছিল কর্মযোগের প্রধান লক্ষ্য। প্রতি সকাল বেলা চা ও বন রুটি কেনার মাধ্যমে যে শিশুটি রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে আসছে, রাষ্ট্র তার দায় কীভাবে এড়াবে? রাষ্ট্রের সুবিধাভোগী নাগরিক হিসেবে আমরাও কি পারি দায় এড়াতে?

এ প্রশ্ন দিয়ে শেষ হয় দুইদিনের কর্মশালা। সমাজকর্মীদের সমন্বয়ে আয়োজিত এ কর্মশালয় সামাজিক দায়িত্ববোধ থেকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব জনাব ড. আবুল হোসেন, মুসলিম চ্যারিটির ফজলুল করিম, সেভ দ্যা চিলড্রেনের প্রাক্তন কর্মী ও পথ শিশু গবেষক শরফুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মো. খোকন, এস ও এস শিশু পল্লীর সহকারী পরিচালক জনাব আজিজুর রহমান প্রমুখ।

আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ