বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরাইল। এ প্রচেষ্টার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এ সংগঠন।

হামাস বলছে, ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরাইল, যার মধ্যে সবশেষ হলো মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরো বাড়বে বলে সতর্ক করে দিয়েছে হামাস। 

তারা আরও জানিয়েছে, ইসরাইলি সরকারের চাপিয়ে দেওয়া এই ‘ইহুদীকরণ’ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না।

আরব ও মুসলিম দেশগুলোকে আল-আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

সূত্র: আলজাজিরা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ