বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামি আদর্শের আলোকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক একটি প্রতিনিধিত্বশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের দায়িত্বশীলদের আদর্শিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাই, তাহলে আদর্শিক চেতনা ও কর্মদক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পাশাপাশি আধ্যাত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত দায়িত্বশীল তরবিয়াহ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের সূচনায় দারসে কুরআন পেশ করেন সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, একজন দায়িত্বশীলের জন্য প্রকাশ্য ও গোপন উভয় অবস্থায় আল্লাহভীতি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল প্রকার লোভ-লালসা, ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার মোহ থেকে মুক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি হালাল উপার্জন ও পবিত্র জীবনযাপনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এর মধ্যেই ব্যক্তি ও সমাজের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে আয়োজিত এ তরবিয়াহ মাহফিলে দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা এবং গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হয়। এতে সাউথ শাখাসহ যুক্তরাজ্যের বিভিন্ন শাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ