রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘বিএনপি ও জামায়াতের মধ্যে নীতিগত পার্থক্য নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ehanifআওয়ার ইসলাম ডেস্ক : বিএনপি ও জামায়াতের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার সকালে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। দল দুইটির মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। এজন্য বিএনপির কমিটিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।

ফজিলাতুন নেছার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সেখানে তার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।-বাসস

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ