বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

গাড়িতে ঘুমালে অজু নষ্ট হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু সাঈদ জোবায়ের; আওয়ার ইসলাম

গাড়ি করে বাড়ি যাব, একথা তো অনেক পুরনো। তবে গাড়িতে ওঠে বাড়ি পৌঁছানোর আগেই অনেকে ঘুমের রাজ্যে পৌঁছে যান। অনেকে আবার স্বপ্নও দেখেন। দীর্ঘ সফরে ঘুম বেশ আরামপ্রদও বটে। আমরা অনেকেই জানি ঘুমালে অজু নষ্ট হয়ে যায়। তবে প্রশ্ন হল, বাসে বা গাড়িতে ঘুমালে অজু নষ্ট হবে কি?

ইসলামি স্কলারগণের অভিমত হল,  গাড়ির সিটে বসে ঘুমানো অবস্থায় কোমরের নিচের অংশ যদি সিটের সাথে ভালোভাবে এঁটে লেগে থাকে তাহলে অজু নষ্ট হয়নি বলে ধরা হবে। তবে এধরনের ক্ষেত্রে সতর্কতামূলক পুনরায় অজু করে নেওয়া ভালো। আর যদি ঘুমন্ত অবস্থায় সিট থেকে কোমরের নিচের অংশ পৃথক হয়ে গিয়ে থাকে তাহলে অজু নষ্ট হয়ে গেছে বলে ধরা হবে। এক্ষেত্রে পুনরায় অজু করা আবশ্যিক।

-বাদায়েউস সানায়ে ১/১৩৫; ফাতাওয়া খানিয়া ১/৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ