রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kurigramআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাওলানা আতাউর রহমান আরেফী বলেছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। এসকল অসহায় মানুষের পাশে দাড়ানো সকলের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

বুধবার সকাল থেকে কুড়িগ্রাম উপজেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

নাগেশ্বরী উপজেলার বিভিন্ন অঞ্চলে বামনডাঙ্গা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের চরলুনী ও লুচনী এলাকার প্রায় ১৫০ জন এবং বেরুবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২০০ জন গরীব পরিবারকে চাউল নগদ টাকা ও শাড়ী কাপড় বিতরণ করা হয়। এ সময় জেলা নেতৃবৃেন্দর মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান নাগেশ্বরী, উপজেলা শাখা মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান প্রধান, ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রব, সেক্রেটারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর কাদের, সাংগঠনিক সম্পাদক ডা: মোঃ গোলাম আজম, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্যা নয়ন ও নাগেশ্বরী পৌর শাখার সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল মান্নান, ও বেরুবাড়ী ইউনিয়নের হাত পাখার প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণের মধ্যে ছিল নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন ইত্যাদি। ধারাবাহিকভাবে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন সহানুভুতির হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ