মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ঘরে ভাইবোনের লাশ, মা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lashআওয়ার ইসলাম: রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজ ঘর থেকে ভাইবোনের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমাইরা বিনতে মাহবুব তাকিয়া (৬)।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, নিহত দুই শিশুর মা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মা নিখোঁজ ছিলেন।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে মা তানজিনাকে আটক করা হয়।

মারুফ হোসেন বলেন, স্থানীয় লোকজন ও স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই শিশুর মা মানসিক ভারসাম্যহীন এবং বেশ কিছুদিন ধরে তাঁর চিকিৎসা চলছে।

নিহত শিশু দুটির বাবা মাহবুবুর রহমান জানান, তিনি এশার নামাজ পড়ে এসে তাঁর ছেলেমেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, উত্তর বাসাবোর সবুজবাগ কমিউনিটি সেন্টারের পাশে ১৫৭/২ নম্বর বাড়ির ছাদের ভাড়াঘরে মা-বাবার সঙ্গে থাকত নিহত দুই শিশু।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। পাশাপাশি নিহত দুই শিশুর বাবাকে নেয়া হয়েছে পুলিশ হেফাজতে।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ