রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

`সন্ত্রাস নির্মূলে কওমী মাদরাসার বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_andolonআওয়ার ইসলাম ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেছেন, কওমী মাদরাসা জাতীয় চেতনা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ষাকবজ হিসেবে কাজ করছে। যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা তারা এখন সন্ত্রাসকে লালন করছে। অপরদিকে কওমী মাদরাসার ছাত্রদের পিছনে সরকারের কোন ব্যয় নেই।

শনিবার পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া ও আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, আলহাজ্ব আবদুর রাজ্জাক বেপারী, আতিকুর রহমান, মুফতী ইজহারুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, আবু বকর, টি এম মাহফুজুর রহমান, আলহাজ্ব ইউনুছ আলী, মাষ্টার আবদুল কাদের প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস যখন দেশে মহামারী আকার ধারণ করছে ঠিক সেই মুহুর্তে কওমী মাদরাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আড়াল করতে চাচ্ছে। সন্ত্রাস নির্মূলে কওমী মাদরাসার বিকল্প নেই। মন্ত্রী বিপুকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ