সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khan_jamiotমোস্তফা ওয়াদুদ: বিশেষ প্রতিনিধি, আওয়ার ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, মাওলানা মুহিউদ্দীন খান রহ. ছিলেন একজন বিদগ্ধ রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবক। সাংবাদিকতায় সত্য প্রকাশে যেমন তিনি ছিলেন আপোষহীন, দেশ প্রেমেও তিনি ছিলেন অগ্র সৈনিক। মাসিক মদীনার মাধ্যমে সাংবাদিকতা জগতে তাঁর অবদান মুসলিম উম্মাহ আজীবন স্মরণ করবে। কুরআনের খেদমতে তাফসীরে মা'রিফুল কুরআনের অনুবাদ অনাগত প্রজম্মের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে।

আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর অবদান শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে নূর হোসেন কাসেমী উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, কওমী মাদরাসাগুলো তার স্বকীয়তা বজায় রেখে জাতীর যে খেদমাত করে আসছে অন্য কোনো শিক্ষা ব্যবস্থায় তা আদৌ সম্ভব নয়। নিবন্ধনের নামে একটি চিহ্নিত মহল কওমী মাদরাসাগুলো ধ্বংসের পায়তারা করছে। এদেশের তাওহীদি জনতা কওমী মাদরাসা ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজুদ্দীন আহমেদ বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদের কাজ জাতিকে কিছু দেয়া। জাতীর কাছ থেকে কিছু পাওয়া তাঁদের উদ্দেশ্য থাকে না। মাসিক মদীনা সম্পাদক আল্লামা মুহিউদ্দীন খান রহ. তাঁদেরই একজন। রাজনৈতিক সামাজিক, জনসেবাসহ সমাজের সকল ক্ষেত্রে তাঁর অবদান চোখে পড়ার মতো। তিনি চলে গেছেন। এখন তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জমিয়তের নির্বাহী সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাস বলেন, মানুষ চলে গেলে তাঁর অপরিহার্যতা অনুভূত হয়। মুহিউদ্দীন খান রহ. এর ইন্তেকালে মুসলিম উম্মাহর যে অফুরন্ত ক্ষতিসাধন হয়েছে তা পূরণীয় নয়। তিনি দেশের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।

স্বাগত বক্তব্যে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, আজীবন জমিয়তের কাণ্ডারী মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আজকের জাতীয় এ সেমিনার আয়োজন করতে পেরে জাতির প্রতি তাঁর রেখে যাওয়া অবদানের সামান্য ঋণ পরিশোধ করতে পারছি বলে মনে করছি। বর্ষিয়ান রাজনীতিবিà¦