রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

younus (2)আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারতের প্রেসক্রিশন অনুযায়ী সংবিধান থেকে আল­াহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা স্থাপন করার পর সরকারের সহযোগিতায় কতিপয় হিন্দু ও নাস্তিক সিলেবাসে পরিবর্তন এনে হিন্দুত্ব ও নাস্তিক্যবাদ কায়েমের চেষ্টা করছে।। আমাদের সন্তানদের মুসলমানিত্ব ধ্বংস করে হিন্দুত্ব ও নাস্তিক্যবাদে নিয়ে যাচ্ছে।

এ সময় তিনি দলের শূরা দায়িত্বশীলদের যুগচাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য, দক্ষ করে গড়ে তুলতে হবে। সাথে সাথে অনুপম চরিত্রের অধিকারী হয়ে ত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বর্তমান প্রচলিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ফেতনা থেকে বেঁচে থাকতে হবে। যারা ফেতনা সৃষ্টি করে তাদেরকে বয়কট করতে হবে। দায়িত্বশীলদের দায়িত্বানুভুতি নিয়ে কাজ করতে হবে।

ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মজিলসে শুরার অধিবশেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, মুফতী আব্দুল করীম, মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, আলহাজ্ব আবদুর রাজ্জাক বেপারী, আতিকুর রহমান, মুফতী ইজহারুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, আবু বকর, টি এম মাহফুজুর রহমান, আলহাজ্ব ইউনুছ আলী, মাষ্টার আবদুল কাদের প্রমুখ।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ