রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘আওয়ামী লীগ জঙ্গিবাদের জন্মদাতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images (1) copyআওয়ার ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করেন আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।’

আজ শনিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনজন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান দেখানো উচিত।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

আলাল আরও বলেন, ‘হুট করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ মানবে না, বিএনপিও মেনে নেবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ