শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভিসাপ্রাপ্ত ৮৪ হাজার হজযাত্রীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-soudiআওয়ার ইসলাম: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরবের ভিসাপ্রাপ্ত ও ভিসার জন্য অপেক্ষমান প্রায় ৮৪ হাজার যাত্রীর নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার জেদ্দা বিমানবন্দরে কর্তব্যরত ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক জরুরী চিঠিতে সকল এজেন্সীসমূহকে ভিসাপ্রাপ্ত হজ যাত্রীদের যথাসময়ে সৌদি আরব প্রেরণের জন্য এক নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ভিসা পাওয়ার পরও বিমানের টিকেট সংগ্রহে বিলম্বের কারণে হজযাত্রী প্রেরণে জটিলতা দেখা দিলে এর দায়দায়িত্ব এজেন্সীগুলোকেই বহন করতে হবে।

গত ১৯ আগষ্ট তথ্য অধিদফতরে প্রেরিত এক জরুরী ই-মেইলে তিনি এ তথ্য জানান। ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের  www.hajj.gov.bd  এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে প্রকাশিত তালিকার শতকরা ৯৯ ভাগ যাত্রীরই ভিসা হয়ে গেছে। কিছু কিছু হজযাত্রীর ভিসা সংক্রান্ত কাগজপত্র পরীক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তবে ধর্ম মন্ত্রণালয়ের (হজ অফিস, ঢাকা) পরিচালক ড.আবু  সালেহ মোস্তফা কামাল বলছেন, এখন পর্যন্ত ৭৯ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়েছে। তন্মধ্যে ১৯ আগষ্ট পর্যন্ত ৭০হাজার ভিসা হয়ে গেছে। ইতোমধ্যেই শতকরা ৪৫ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ১লাখ ১হাজার ৭৫৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জনা গেছে ইতোমধ্যেই (১৯ আগষ্ট পর্যন্ত) বাংলাদেশ থেকে মোট ৪৪ হাজার ২১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭০৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৫০৬ জন রয়েছেন।

সূত্র আরো জানায়, সর্বমোট ১৩৩টি ফ্লাইটে (সৌদি এয়ারলাইন্স ৭৯ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪) হজযাত্রী পরিবহন করা হয়।

আগামী ১০ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-জাগোনিউজ থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ