রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina143আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ, পার্সপোর্ট, পতাকা দিয়ে গেলেন অথচ তাকে যখন হত্যা করা হয় তখন ষড়যন্ত্রের গভীরতা উপলব্ধী করা যায়। উপরে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না।’

রবিবার রাজধানীর ‘বঙ্গবন্ধু এভিনিউ’-এ ২১ আগস্টের স্মৃতিচারণ করতে গিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২১ আগস্টের আগে আওয়ামী লীগ বেশিরভাগ সময়ই সমাবেশের অনুমতি পেত না। অথচ, ২১ আগস্ট আশ্চর্যজনকভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়। সেদিন পুলিশের কোনও তৎপরতা ছিল না। এ ছাড়া অন্যান্য সমাবেশের সময় আশেপাশে স্বেচ্ছাসেবক থাকত। কিন্তু সেদিন কোনও স্বেচ্ছাসেবকেও ঢুকতে দেওয়া হয়নি।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন পুলিশের কোনও তৎপরতা ছিল না। এমনকি হামলার পর উদ্ধারের কোনও তৎপরতাও ছিল না। বরং শহরের বিভিন্ন স্থানে আমাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। আর এ ঘটনা বিশ্ব-বিবেককে নাড়া দিয়েছিল; কিন্তু বিএনপিকে নাড়া দেয়নি। ‘হামলার পর কোনও ধরনের উদ্ধার তৎপরতা ছিল না’ বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ