শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

ওসামাকে নিয়ে বই লেখায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

osamaআওয়ার ইসলাম: ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে বই লিখে বিপাকে প্রাক্তন মার্কিন নৌবাহিনীর কর্মী। পেন্টাগনের সঙ্গে চুক্তি ভঙ্গের দায়ে ৬৮ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাঁকে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়িতে হানা দিয়ে তাকে হত্যা করে মার্কিন নেভি সিল। রুদ্ধশ্বাস সেই অভিযানের সাক্ষী ছিলেন মার্কিন বাহিনীর সদস্য ম্যাট বিসোনেট। সম্প্রতি মার্ক ওয়েন ছদ্মনামে ‘‌নো ইজি ডে’‌ নামের একটি বই লিখেছেন তিনি। তাতে ওসামা নিধনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এতেই বিপত্তি বেঁধেছে।

ওসামা হত্যা নিয়ে এতদিন ধরে গোপনীয়তা বজায় রেখেছিল মার্কিন সরকার। পাঁচ বছর আগের ওই অভিযানে অংশ নেওয়া সেনাকর্মীরাও তথ্য গোপন রাখার চুক্তিতে বাঁধা। অনুমতি না নিয়েই ওই বইটি লেখায় ম্যাটের বিরুদ্ধে ভার্জিনিয়া জেলা আদালতে মামলা করে পেন্টাগন।

সবকিছু বিচার করে ম্যাটকেই দোষী ঠাওরেছে আদালত। ওই বই এবং বই থেকে তৈরি করা ছবি বাবদ তাঁর যা আয় তা হিসেব করেই ঠিক হয়েছে জরিমানার অঙ্ক। চার বছরের মধ্যে জরিমানা মেটাতে হবে। ‌


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ