রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

royanu8আওয়ার ইসলাম : ফরিদপুরের সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে একটি পাটকলের চালের শেড ভেঙে চারজন নিহত হয়েছে। ওই পাটকলের প্রায় ত্রিশজন আহত বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ে চারটি ইউনিয়নে আহত হয়েছে প্রায় একশোর মতো মানুষ।

ঘূর্ণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবাইদা-করিম জুট মিলের একটি স্টিলের শেড ভেঙে যায়। ওই ঘটনাতেই বেশি হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত চারজনই জোবাইদা-করিম জুট মিলের শ্রমিক। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। আর ওই জুট মিলের প্রায় ত্রিশজন শ্রমিক আহত হয়েছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ, সেই সাথে আহত-নিহতসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ