রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলাম অবমাননায় শিল্পী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malyshia_singerআওয়ার ইসলাম: ইসলাম অবমাননার অভিযোগে মালয়েশিয়ার জনপ্রিয় এক সংগীতশিল্পীকে আটক করা হয়েছে। নামিবি নামে পরিচিত ওই সংগীতশিল্পীর সর্বশেষ এক গানের ভিডিও নিয়ে বিতর্ক উঠেছে।

স্থানীয় সময় রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সংগীতশিল্পী নামিবিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ।

বিবিসি জানায়, গত জুলাই মাসে মুক্তি পাওয়া নামিবির ‘ওহ মাই গড’ গানের ভিডিও নিয়েই বিতর্ক। ওই গানের ভিডিওতে নামিবি এবং অন্য র‍্যাপশিল্পীদের মালয়েশিয়ার বিভিন্ন ধর্মের উপাসনালয়ে গান গাইতে দেখা যায়। গানের ভিডিও হয় বৌদ্ধ, তাওয়িজম বিশ্বাসী ও খ্রিস্টানদের উপাসনালয়ের ভেতরে এবং মসজিদের বাইরে।

গানের ভিডিওর জন্য বিতর্কিত হওয়া বা কারাগারে যাওয়া নামিবির জন্য নতুন নয়। এর আগে মালয়েশিয়ার জাতীয় সংগীতের ‘প্যারোডি’ গেয়ে তিনি কারাভোগ করেন। আবার এক গানের ভিডিওতে মালয়েশিয়ায় বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দেশটির জাতীয় বিদ্যুৎ সরবরাহের প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন নামিবি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ