রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda3আওয়ার ইসলাম : ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপির সঙ্গে জামায়াতের সখ্য নিয়ে ক্ষমতাসীনদের ধারাবাহিক অভিযোগে জামায়াত নেতারা কেন সোচ্চার হচ্ছেন না-সে বিষয়ে প্রশ্ন তুলেছেন খালেদা জিয়া।

বৈঠকে উপস্থিত জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিমের কাছে এই প্রশ্ন তোলেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি নেত্রীর কার্যালয়ে গতকাল রোববার রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটির কর্মপরিষদ সদস্য আবদুল হালিমকে খালেদা জিয়া বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের মিত্রতা নিয়ে আওয়ামী লীগ যেভাবে ধারাবাহিক অভিযোগ আর ‘বিদ্রুপ’ করে যাচ্ছে, এ বিষয়ে জামায়াত নেতারা কথা বলছেন না কেন? তাছাড়া অন্য দলগুলো জামায়াত ছাড়ার যে শর্ত তুলছেন তাতে জামায়াত নীরব কেন? তিনি বলেন, ‘আপনারা তো বলতে পারেন যে, ৮৬-তে, ৯০-তে, ৯৬-তে আপনারা আওয়ামী লীগের সঙ্গে থেকে, পাশে থেকে আন্দোলন করেছেন। এটা বলছেন না কেন?’ এ সময় আবদুল হালিম চুপ করে তার কথা শোনেন।

খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্ণেল অলি আহামদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ সহ অন্যরা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ