রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গোলাম আযমের ছেলে আযমী ‘আটক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

azmiআওয়ার ইসলাম: যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যু হওয়া গোলাম আযমের ছেলে আবদুল্লাহেল আমান আযমীকে ডিবি পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তাঁর পরিবার। সোমবার রাতে ঢাকার মগবাজার এলাকার বাসা থেকে তাঁকে ডিবি পুলিশ এসে আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

আযমীকে আটকের বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। তবে আযমীর পরিবারের দাবি, সোমবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে বাসা থেকে তুলে নেওয়া হয়।

গোলাম আযমের স্ত্রীর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের কয়েকটি দল আযমীর কাজী অফিস লেনের বাসার সামনে আসে। তারা প্রথমে সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করে। পরে আযমীর বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে নিয়ে যায়।

তবে আযমীকে আটকের বিষয়টি পুলিশ ও ডিবি কেউই স্বীকার করেননি। এ ছাড়া রমনা থানা ও ডিবি কার্যালয়ে গিয়ে আটকের কোনো তথ্যও পাওয়া যায়নি।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ