রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধাপরাধীদের ফেরানোর আলোচনায় রাজি যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

international1471944769-660x330 copy

আওয়ার ইসলাম : যুক্তরাজ্য বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি আশরাফুজ্জামান ও চৌধুরী মঈন উদ্দিনকে ফেরত আনার আলোচনায় সায় দিয়েছে ।

রোববার বিকেলে সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট এমপির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী যুক্তরাজ্যে আছে। ওই যুদ্ধাপরাধীদের ফেরত আনার ব্যাপারে ররি স্টুয়ার্টকে অনুরোধ করা হয়েছে। এখন সময় হয়েছে আলোচনা করার। তিনি (ররি স্টুয়ার্ট) আমাকে বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সে আলোচনা শিগগিরই শুরু হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ