শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

কারখানায় ভূত আতঙ্কে শতাধিক শ্রমিক অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ভূত আতঙ্কে অসুস্থ হয়ে শতাধিক শ্রমিকের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি পোশাক তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।

07 copy

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার দুপুরের খাওয়ার সময় ছয়তলার ওই কারখানার উপরের তিনটি তলায় কর্মরত মহিলাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকেই আহত হন। আতঙ্কে মহিলা শ্রমিকেরা সংজ্ঞাহীন হয়ে পড়লে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন কারখানা কর্তৃপক্ষ।

পোশাক তৈরির ওই কারখানায় অন্তত ছয় হাজার শ্রমিক কাজ করেন। দুপুরে খাওয়ার পর কয়েক জন মহিলা শ্রমিক ভবনের পাঁচ তলার শৌচাগারে গিয়ে ভূত দেখে জ্ঞান হারান। বিষয়টি দেখতে আরও কয়েক জন এগিয়ে গেলে তাঁরাও চিৎকার করতে করতে ফিরে এসে সংজ্ঞা হারান। এ খবরে পুরো কারখানায় ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ