রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘জাতি আরেকজন অভিভাবক হারালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

paharpur copyফারুক ফেরদৌস : কিছুক্ষণ আগে রাজধানীর খিদমাহ হাসপাতালে ইনতেকাল করেছেন বরেণ্য আলেমেদ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ:। ওলামায়ে কেরামের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন এই আলেম সারা জীবন ব্যয় করেছেন ইলমের খেদমতে। তার মৃত্যুতে বিশেষত আলেম ওলামা ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার ইন্তেকালের ব্যাপারে অনুভূতি জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হকের সাথে। তিনি হযরতের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ‘একের পর এক মুখলিস আলেমরা চলে যাচ্ছেন। পাহাড়পুরী রহ : এর ইন্তেকালের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানরা আরেকজন অভিভাবককে হারালো । ইলমি অঙ্গনে হযরতের শূন্যতা পূরণ হবার নয়।’

হযরত দীর্ঘদিন জামিয়া রাহমানিয়া আরাবিয়াতে বুখারির দরস দিয়েছেন জানিয়ে মাহফুজুল হক বলেন, তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ: এর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। পাহাড়পুরী রহ : তাকে এবং শাইখুল হাদিস রহ : এর পরিবারের সবাইকে অত্যন্ত স্নেহ করতেন বলেও জানান তিনি।

মুফতি মাহফুজুল হক জামিয়া রহমানিয়া আরাবিয়া ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে পাহাড়পুরী রহ: এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ