শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মানসিক চাপ থেকে ব্রেইনের ক্ষতি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রবল মানসিক চাপ থেকে শুধু শরীরের ক্ষতি হয় তাই নয়, ব্রেইন বা মস্তিষ্কেরও ক্ষতি হয় ব্যাপক। মানসিক চাপ থেকে স্মৃতিশক্তিও হ্রাস পায়। এছাড়া ব্রেইনের লার্নিং প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক সহজ বিষয়ও জটিল মনে হয়। স্বাভাবিকের চেয়ে স্ট্রোক বা মস্তিষ্কের রক্ত ক্ষরণের ঝুঁকি বাড়ে। হতাশা অন্যদের থেকে অধিক পেয়ে বসে। মস্তিষ্ক সংকুচিত হতে থাকে। ঘুমের সমস্যা তৈরি হয়।

তাই স্ট্রেচ বা মানসিক চাপ কমানোর জন্য বিশেষজ্ঞগণ কিছু কিছু পরামর্শ দিয়েছেন। যেমন- কোনো সিরিয়াস সমস্যা হলে কোনো হালকা কাজ করুন। গান শুনুন, কোথাও বেড়িয়ে আসুন। বন্ধুদের সময় দিন এবং পরিবারের সঙ্গে দিনের খানিকটা সময় কাটান। কোনো কঠিন কাজ থাকলে তা সমাধান করতে খানিকটা সময় নিন। মনের ভিতর কিছু চেপে রাখবেন না। প্রিয়জনের সঙ্গে নিজের সমস্যাগুলো শেয়ার করুন। দেখবেন অনেক হালকা লাগবে। তবে অনেকে প্রবল মানসিক চাপ থাকলে নানা ধরনের মানসিক চাপ বা স্ট্রেচ কমানোর ওষুধ সেবন করে থাকেন। হতাশা, মানসিক চাপ কমাতে যত ওষুধ সেবন কমানো যাবে ততই ভালো।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মোড়ল নজরুল ইসলাম।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ