রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

হরতালের কারণে আদালতে যাবেন না খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-1

আ্ওয়ার ইসলাম : মীর কাসেম আলীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের হরতালের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ বিষয়ে বলেন, আদালতে হাজিরা দিতে ম্যাডামের যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। তাই তিনি হাজিরা দিতে আদালতে যেতে পারছেন না। আমি এ বিষয়ে বিজ্ঞ বিচারককে অবহিত করেছি।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ