রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিখোঁজ ছেলে আরমানকে জানাজা পড়ানোর অসিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mir qasemআওয়ার ইসলাম : জামায়াত নেতা মীর কাসেম আলী অছিয়ত করেছেন, মৃত্যুর পর তার নামাজে জানাজা যেন মীর আহমদ বিন কাসেম পড়ান। তার ছেলে মীর আহমদ বিন কাসেম(আরমান) নিখোঁজ গত ৯ আগস্ট থেকে। তার সন্ধানে রোজাও রেখেছেন ট্রাইব্যুনালের বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী। সারাদিন আল্লাহ্‌র জিকির করছেন।

পরিবারের অভিযোগ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে আর কেউ সন্ধান দিচ্ছেন না। কে বা কারা তুলে নিয়ে গেলো তা স্বীকারও করছে না।

মীর কাসেম আলী আইনী সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন। এ অবস্থায় তার কোনো ইচ্ছে রয়েছে কিনা জানতে মোবাইলফোনে যোগাযোগ করা হলে স্ত্রী খন্দকার আয়শা খাতুন বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে কিনা তা পরামর্শের জন্য ছেলে মীর আহমদ বিন কাসেমের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এরপর তিনি সিদ্ধান্ত নেবেন।’ তিনি আরো বলেন, ‘মীর কাসেমের ইচ্ছে, মৃত্যুর পর তার নামাজে জানাজা যেন পড়ায় ছেলে মীর আহমদ বিন কাসেম। এটা তার অছিয়ত। সে অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সম্ভবনা হয়তো নেই।’

মীর কসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন বলেন, ‘নামাজে জানাজার দায়িত্ব যদি মীর আহমদ বিন কাসেমের উপর বর্তায় তবে তার সন্ধান কে দেবে? আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরণের সাড়া আমরা পাচ্ছি না। তবে আমরা হতাশ নই’।

মীর আহমদ বাবা কাসেমের ‘ডিফেনসিভ ল’ দেখতেন। নিজস্ব আইনজীবীদের একজন ছিলেন তিনি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ