রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

নিহত মুরাদ গুলশান ও শোলাকিয়ার জঙ্গিদের প্রশিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর মুরাদ গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রশিক্ষক ছিলেন।

আইনশৃঙ্খলার দায়িত্বশীল সুত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট সূত্র জানায়, নিহত জঙ্গি মেজর মুরাদ তামিম আহমেদ চৌধুরীর নব্য জেএমবির সদস্য ছিলেন। তিনি তামিমের ডান হাত ছিলেন এবং গুলশান ও শোলাকিয়ার হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের প্রশিক্ষক।

এর আগে, শুক্রবার রাত সাড় ৯টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে জঙ্গি মুরাদ পুলিশের উপর হামলা চালান। পরে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশের রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল গুরুত্বর আহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ