বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

বেফাক নিয়ে সম্পাদক হুমায়ুন আইয়ুবের বক্তব্য ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitlbbed-1নাঈম ইসলাম : লেখক ও সম্পাদক হুমায়ুন আইয়ুব সাম্প্রতিক সময়ে একজন পরিচিত মুখ। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর সম্পাদনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সাধুবাদ জানাই তাকে এর জন্য। কিন্তু একজন সম্পাদক কোন গোষ্ঠী বা সংগঠনের মুখপাত্র হিসাবে কাজ করলে সম্পাদক হিসেবে তার দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়।

তার সাম্প্রতিক একটি লেখায় তিনি বলেছেন ‘হাজারো আলেমের চোখের জল, লাখো তরুণের বুকফাটা কান্নার ফসল কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাক। ব্যক্তি, স্বার্থ ও চাওয়া পাওয়ার উর্ধ্বে বেফাকের মর্যাদা। হাজী ইউনুস সাহেব রহ., হারুন ইসলাবাবাদী রহ.নুরুদ্দীন গওহরপুরী রহ.,আতাউর রহমান খান রহ. শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ, মুফতি আমিনী রহ.সহ হাজারো বজুর্গ আলেমের চিন্তা মেহনত ও চেতনার নাম বেফাক’ প্রশ্ন হলো হাজারো আলেম চোখের জলে যে বেফাক গঠন করেছিলেন কি বিশেষ দলের  বি টিম হিসাবে কাজ করার জন্য ? দিনের পর দিন লাখ লাখ ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য? বেফাকের মাধ্যমে আমরা কী পেয়েছি? বেফাক আমাদের কী দিয়েছে? প্রশ্নটা করার সময় এসেছে আজ। প্রশ্ন করার সময় এসেছে একটি শিক্ষাবোর্ড কীভাবে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়!

আজ যারা স্বীকৃতির বিরোধিতা করছেন এবং বলছেন আওয়ামী সরকারের কাছ থেকে স্বীকৃতি নিলে স্বকীয়তা থাকবে না আমার প্রশ্ন বিএনপি সরকার যেখানে আঠারো সদস্যদের মধ্যে সতেরজনই রেখেছিলেন সরকারি আমলা আর একজন আলেম সেখানে স্বকীয়তা বজায় থাকলে আওয়ামী সরকার সতেরজন আলেম রেখে একজন আমলা রাখলে স্বকীয়তা বজায় থাকে না কেন? বিষয়টা ভেবে দেখা দরকার।

লেখক : সভাপতি; কাওমী মাদ্রাসা ছাত্র পরিষদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ