রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

গুলশানে গ্রীল কেটে পালিয়েছে দৃর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police-1আওয়ার ইসলাম :  গুলশান ১ নম্বরের একটি সাততলা ভবন আজ মঙ্গলবার সকালে ঘিরে রেখেছিলো পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর এটা নিয়ে জল্পনা কল্পনা ও আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, এরা চোর বা ডাকাত হতে পারে। তারা এখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন লোক অবস্থান করছে এমন খবর পেয়ে নিরাপত্তার খাতিরে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। ভবনে থাকা সন্দেহভাজনরা সন্ত্রাসী বা চোর হতে পারে। কিন্তু গ্রীল কেটে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।

এফএফ