রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দর বন উধাও হয়ে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rampal3 copy

আওয়ার ইসলাম : সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কারণে একদিনেই হয়ত সুন্দরবনের কিছু হবে না। কিন্তু একথা সত্যিই এই বন ধীরে ধীরে ধবংস হয়ে একদিন ঠিকই উধাও হয়ে যাবে।

আজ ধানমন্ডিস্থ বিলিয়া মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল আরো বলেন,এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের পেছনে বহু ব্যক্তির নিজস্ব স্বার্থ জড়িত। তারা তাদের ব্যবসায়িক স্বার্থই সরকারকে দিয়ে পুরণ করতে চাইছে। আর এজন্য এর সরকারের কাছে সুন্দরবনের জীব-বৈচিত্র কোনো গুরুত্ব নেই।

অপরদিকে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদুৎ কেন্দ্র নির্মাণের কারণে শুধু সুন্দরবনই নয় রামপাল কিংবা বাগেরহাটের জনগণও ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। তিনি বলেন, এসরকার কাঠ কয়লা আর খনিজ কয়লার মধ্যে পার্থ্যক বোঝে না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ