শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঈদের পরই কওমি মাদরাসার স্বীকৃতি আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম: পবিত্র ঈদুর আযহার পরই কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি আসছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই কওমী স্বকীয়তা বজায় রেখেই স্বীকৃতি আসবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জমিয়তুল উলামার প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

যারা স্বীকৃতি আন্দোলনে যুক্ত হয়ে স্বীকৃতি বাস্তবায়নের চেষ্টা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, দেশজুড়ে সফর, আলোচনা, প্রচার ও প্রসারের মাধ্যমে যারা কওমী শিক্ষাসনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে মেহনত করে যাচ্ছেন তারা ইতিহাসে আলোচিত হয়ে থাকবেন। ‘কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’ সহ যারা কাজ করছেন তাদেরকে আমি বাংলাদেশ জমিয়তুল উলামার পক্ষ থেকে অভিনন্দন জানাই। দেশের প্রায় প্রতিটি মাদরাসায় এখন স্বীকৃতি বিষয়ক আলোচনা হচ্ছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও স্বীকৃতি বিষয়ে তরুণরা সরব। এটা অবশ্যই অনেক আনন্দের। যে আন্দোলনে তরুণপ্রজন্ম যুক্ত হয় তা বাস্তবায়িত না হয়ে পারে না। তাই খুব শিগগিরই স্বীকৃতি আদায় হবে ইনশাআল্লাহ।

দেশের শীর্ষ আলেমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সবসময় দেশের শীর্ষ আলেমগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। স্বীকৃতির বিষয়ে দেশের শীর্ষ আলেমগণ যে মতামত দিয়েছেন তা অবশ্যই আনন্দের।

ইমামদের ভাতা প্রদানের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ১১ আগস্টে বাংলাদেশ জমিয়তুল উলামার প্রস্তাব অনুযায়ী খুব শিগগিরই সরকার ইমামদের ভাতাপ্রদানও শুরু করবে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ