রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

এবার ঈদে শোলাকিয়ায় থাকবে বিজিবি ; নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bjbআওয়ার ইসলাম : এবার নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শোলাকিয়ায় ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের সবচেয়ে বড় এ ঈদ জামাতে প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের মাধ্যমে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার ঈদুল আজহার ১৮৯তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়।

আজ রোববার শোলাকিয়া ঈদগাহ মাঠের সভাপতি ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘গত ঈদে অপ্রত্যাশিত জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার ও ঢেলে সাজানো হয়েছে। ঈদকে ঘিরে সব প্রস্তুতি শেষের দিকে রয়েছে।’

 

এবার ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। জামাত শুরু হবে সকাল ৯টায়।

গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ার ঈদগাহের পাশে আজিমুদ্দিন স্কুলের সামনে জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালিয়েছিলো। জঙ্গিদের গ্রেনেড হামলা ও চাপাতির কোপে নিহত হয়েছিলেন পুলিশের দুই সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক।

শোলাকিয়ায় মূলত ঈদুল ফিতরের জামাতে তিন থেকে চার লাখ মুসল্লির সমাগম হলেও  ঈদুল আজহার জামাতে এর অনেক কম মুসল্লি মাঠে নামাজ আদায় করতে আসেন। ফলে এবার নিরাপত্তা নিয়ে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলে ধারণা করছে প্রশাসন।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ