মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নারী জীবনের ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

our-islam-nari-copyমুফতি দিদার শফিক

ভুল বিশ্বাস, কুসংস্কার ও সামাজিক প্রথাকে বাছ-বিচার না করে গুরুত্বের সাথে আমলে নেওয়ার ফলে নারী জীবনে শুরু হয় ভুলের ছড়াছড়ি। অনেক ক্ষেত্রে দেখা যায়   শিক্ষা ও সচেতনতার অভাবে ভুলে-ভুলেই কেটে যায় নারী জীবন। ধর্ম অসমর্থিত, নিছক ভুল বিশ্বাস থেকে সৃষ্ট নারী জীবনের এমন কিছু ভুল তুলে ধরা হল। যা পালনীয় নয়, বর্জনীয়।

‘এখন সন্তান নেব না’ : একটি মারাত্মক ভুল কথা
জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বামী-স্ত্রী অস্থায়ী কোন গর্ভরোধক পদ্ধতি অবলম্বন করাকে কোন কোন দম্পত্তি ‘এখন সন্তান নেব না’ বলে ব্যক্ত করে থাকে। এ ব্যাপারে প্রথম কথা হল শরিয়তসম্মত কোন কারণ ছাড়া গর্ভরোধক কোন পদ্ধতি অবলম্বন করা বৈধ নয়। আকিদা নড়বড়ে হলে, দারিদ্র্যের  ভয়ে বা সন্তান নেওয়া-না-নেওয়া নিজেদের ইচ্ছাধীন বলে বিশ্বাস করলে এ জাতীয় কথায়  মারাত্মক ভুল ও গোনাহ হবে। কারণ গর্ভ সঞ্চারের বিষয়টি স্বামী-স্ত্রীর হাতে নয়। পুরো ব্যাপারটিই আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। তিনি চাইলেই সন্তান হয়, না-চাইলে হয় না। অনেক দম্পত্তি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেও গর্ভরোধে ব্যর্থ হয়ে নতুন অতিথির সংবাদ পায়। আবার অনেকে খুব চেষ্টা-তাদবির করেও সন্তানের মুখ দেখতে পায় না। এটাই বাস্তবতা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘ নভোমন্ডল ও ভূম-লের রাজত্ব একমাত্র আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন এবং যাকে ইচ্ছা ছেলে দান করেন। অথবা তাদেরকে ছেলে-মেয়ে উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। [ সুরা: শূরা: ৮৯-৫০] কেউ যদি অস্থায়ী কোন পদ্ধতি ব্যবহার করেই থাকে তাহলে তা বলে বেড়ানো উচিত নয়। এখন সন্তান নেব না এমন কথা বলা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।

নিম্নোক্ত কারণে অস্থায়ী পদ্ধতি গ্রহণ কার বৈধ। ১. বাচ্চা ধারণের ক্ষমতা রাখে না স্ত্রী এই পর্যায়ের দুর্বল হলে। ২. গর্ভ ধারণের কারণে বুকের দুধ খাওয়ানো শিশুর স্বাস্থ্যহানির আশঙ্কা থাকলে এবং দুধের বিকল্প ব্যবস্থা গ্রহণে অসমর্থ হলে। ৩. স্বামী-স্ত্রী পরস্পরে বনিবনা না-হওয়াজনিত অমিলের কারণে সম্পর্ক বিচ্ছেদের ইচ্ছা থাকলে। ৪. সন্তান নিলে বিজ্ঞ ডাক্তারের  মতানুযায়ী মায়ের প্রাণহানি বা ক্ষতির আশঙ্কা থাকলে। ৫. মা ( স্ত্রী) বংশগত কোনো মারাত্মক রোগে আক্রান্ত হলে তা সন্তানের মাঝেও সংক্রমিত  হওয়ার প্রবল আশঙ্কা থাকলে। এর কোন একটি কারণ পাওয়া গেলে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে। [ সহি বুখারি: ৫০৭৩,উমদাতুল কারি: ১৪/১৪,ফাতহুল বারি: ৯/২২, রদ্দুল মুহতার: ৬/৩৮৮]

নতুন বউয়ের পা ধোয়ানো-প্রথা বর্জনীয়
শ্বশুরবাড়িতে প্রথম প্রবেশের পূর্বে নতুন বউয়ের পা ধোয়ানো একটি হিন্দুয়ানি সংস্কৃতি। অনেক মুসলিম পরিবারেও এ প্রথা যথারীতি পালিত হয়। ইসলামে এর কোন ভিত্তি নেই।  বউ বা পর