মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


তুমি ক্ষমাশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

জীবনের হাজারো পাপ নিয়ে 
নতজানু হয়েছি তোমার দ্বারে 
ক্ষমার আকুতি মিনতি অনেক 
হে মহান ক্ষমা করো বান্দারে।

অশ্রুভেজা দু'টি আঁখি তুলে
চাই যে করুণা আঁধার রাতে,
ভুল ও পাপের ভারী বোঝাটা
সঁপে দিতে চাই তোমার হাতে।

দুনিয়ার মোহে মন্দ অন্ধ হয়ে
কত‌ই যে ভুল করেছি আমি,
তবু তো জেনেছি তোমার দয়া
বিশ্বের সবকিছুর চেয়ে দামি।

তোমার করুণা ছাড়া হে খোদা 
কে আছে আর এত দরাজ দিল
তাওবা করি আজ মস্তক লুটিয়ে 
মহীয়ান আল্লাহ তুমি ক্ষমাশীল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ