রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

কর্মস্থলে ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-rod-copyআওয়ার ইসলাম : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মো. আবু মুসা (৩৫) নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টায় সিরাজগঞ্জ-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু মুসা সিরাজগঞ্জ সদর থানার পুলিশভ্যানের চালক ছিলেন। তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আফরা গ্রামে।

পুলিশ কনস্টেবল মো. আবু মুসা ঈদের ছুটি শেষে সাঁথিয়া থেকে কর্মস্থল সিরাজগঞ্জের উদ্দেশে মোটরসাইকেলযোগে আসছিলেন। ভোরে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় পার্ক করা একটি লরির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আঘাত পান। এ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ