রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ কাবা শরিফে বিদায় তাওয়াফ করবেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-khaleda-copyআওয়ার ইসলাম: পরিবারের সদস্যদের নিয়ে আজ শুক্রবার রাতে পবিত্র কাবা শরিফে বিদায় তাওয়াফ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এর পর আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে মক্কা নগরী থেকে মদিনার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। মদিনায় পৌঁছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও নফল ইবাদত করবেন তাঁরা।

সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে পরিবারের সদস্য ও কয়েকজন সফরসঙ্গী নিয়ে পবিত্র হজ সম্পন্ন করেছেন খালেদা জিয়া। এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।
খালেদা জিয়া, তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের সবাই এবার পবিত্র হজ সম্পন্ন করেছেন।
এর আগে সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ করতে গত ৭ সেপ্টেম্বর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমাসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি আরবে পৌঁছার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ