বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আমেরিকায় কুরআন বর্ণিত মৌমাছি আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি আমেরিকার উটাহ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ গ্রুপ একটি নতুন প্রজাতির মৌমাছির সন্ধান পেয়েছে। ১৪০০ বছর পূর্বে এ ধরনের মৌমাছি সম্পর্কে পবিত্র কুরআনে আলোচনা করা হয়েছে।

আমেরিকার নতুন আবিষ্কার ১৪০০ বছর পূর্বে কুরআন বর্ণনা করেছে

উটাহ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রজাতির মৌমাছিকে অস্বাভাবিক প্রাণী বলে অবিহিত করেছে। এই প্রজাতির মৌমাছি পাহাড়ে নিজেদের বাসা নির্মাণ করে।তারা তাদের এ ধরনের আবিষ্কারকে অনন্য বলে দাবি করেছে। এ ধরনের মৌমাছি সম্পর্কে পবিত্র কুরআনের সূরা নাহলের ৬৮ নং আয়াত বলা হয়েছে, তোমার প্রতিপালক মধু মক্ষিকার প্রতি (সহজাত প্রবৃত্তিতে) প্রত্যাদেশ করেছেন, ‘তোমরা পাহাড়ে, বৃক্ষে ও তারা (মানুষেরা) যে মাচাসমূহ প্রস্তুত করে তাতে গৃহ নির্মাণ কর।

গবেষকরা বলেছেন, এ ধরনের মৌমাছি আমেরিকার কলোরডো প্রদেশ এবং ক্যালিফোর্নিয়ার "ডেথ ভ্যালি" এলাকার মরুভূমির পাহাড় ও শিলা খনন করে নিজেদের বাসা নির্মাণ করেছে।

এছাড়াও এই মৌমাছি পাথরের উপর কাছাকাছি উল্লম্ব গর্ত করে নিজেদের বাসা নির্মাণ করে সেখানে থাকে।

এটাই প্রথম বারের মত নয় যে, বৈজ্ঞানিক ও গবেষকগণ এমন কিছু আবিষ্কার করেছেন যেটার সম্পর্কে ১৪০০ বছর পূর্বে পবিত্র কুরআনে ভবিষ্যদ্বাণী করেছে। পবিত্র কুরআনে এমন অনেক কিছু সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো আবিষ্কার করতে এখনও বৈজ্ঞানিক ও গবেষকগণ অপারগ। এ থেকেই প্রমাণ হয়, এই পবিত্র গ্রন্থ একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পক্ষ থেকে এসেছ।

সূত্র: ইকনা, ইরান

আরআর