মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আইএস এর ভিডিওতে ফরিদ উদ্দীন মাসউদের সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faridআওয়ার ইসলাম : বাংলাদেশ নিয়ে ইসলামিক স্টেট এর সদ্য প্রকাশিত ভিডিওতে গত জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিসান নামের রেস্তোরাঁয় হামলার পর কমান্ডো অভিযানে নিহত সন্দেহভাজন পাঁচজন জঙ্গির কথাবার্তা, হামলার ঘটনা এবং আইএস এর কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ আনার পাশাপাশি আলেম ও ইসলামি চিন্তাবিদদেরও সমালোচনা করতে ছাড়েনি।

ভিডিওতে শোলাকিয়া ঈদগাহের ইমাম জমিয়তুল ওলামার সভাপতি মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে সমালোচনার তীরে বিদ্ধ করা হয়েছে।

বিশিষ্ট ব্যক্তিদের কটাক্ষ করে তৈরি আইএস এর ভিডিওতে বলা হয়, আলেম সমাজ দুর্নীতিগ্রস্থ হলে জমিনে ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়ে। তাগুত আর মুরতাদ সরকাররা দুর্নীতিগস্ত আলেমদের লালন পালন করে। তাদের নিরাপত্তা বিধান করে। তখন ভিডিওতে দেখা যায় মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ হেলিকপ্টারে বসে আছেন।

ভিডিওতে আরও বলা হয়, নামধারী আলেমরা ইসলামের মূল ভিত্তি কুরআন হাদিসকে নিজেদের ইচ্ছেমত পরিবর্তন করে। এরপর দেখানো হয় মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ কোনো একটি টিভি আলোচনায় একটি হাদিস বর্ণনা করছেন। আইএস এর ভিডিওতে দাবি করা হয়েছে হাদিসটি জাল। এ সম্পর্কে জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে মাওলানা মাসউদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

গুলশান হামলার প্রায় তিন মাসের কাছাকাছি সময়ে এসে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের মৃতদেহ গত বৃহস্পতিবার দাফন করা হয়। এরপর এই ভিডিও প্রকাশ করলো আইএস।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ