রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজই জামায়াতের নতুন আমিরের নাম ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jamat logoআওয়ার ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হতে যাচ্ছেন মকবুল আহমাদ। সারা দেশের রুকনদের ভোটে মকবুল আহমাদ আমীর পদে সর্বাধিক ভোট পেয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল নির্ধারিত হয়। আজ শনিবার মকবুলকে আমীর হিসেবে ঘোষণা করা হতে পারে।

জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করে আসছেন মকবুল আহমাদ।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত আমীরই জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বেছে নেন। যদিও নতুন আমীর মজলিশে শূরার সদস্যদের মতামত নেন। তবে সেক্রেটারি নির্বাচনে আমীরের সিদ্ধান্তই চূড়ান্ত। আমীর পদ ঘোষণার সঙ্গে সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামও ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। অথবা নতুন আমীরের পছন্দের ব্যক্তি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান অথবা শফিকুল ইসলাম মাসুদকে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ