শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বনতারা মাদরাসার ৩ ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasha_nikhojঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বনতারা কওমি মাদরাসা থেকে ৩ ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার দিনাজপুর থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ ছাত্ররা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩), আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)।

বনতারা মদিনাতুল উলুম কওমি মাদরাসার পরিচালক কারী শহিদুল্লাহ জানান, গত বুধবার সকালে তারা নাস্তা করার জন্য বের হয়ে আর ফেরত আসেনি।

অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তিনি শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১৩৮৮।

নিখোঁজ ছাত্র সুজনের বাবা শাহ আলম বলেন, ছেলেরা নিখোঁজ শুনে আমরা খুবই চিন্তিত। সম্ভব সব জায়গায় খবর নিচ্ছি কোথাও পাচ্ছি না, এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।

ঠাকুরগাঁও সদর থনাার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, তিন ছাত্র দিনাজপুরের বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসা থেকে বুধবার নিখোঁজ হয়েছে। এ বিষয়টি আমরা অভিভাবকদের কাছ থেকে জেনেছি। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা দিনাজপুরের মহনপুর এলাকার বনতারা কওমি মাদরাসায় তিন বছর ধরে হিফজ বিভাগে অধ্যায়ন করে আসছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ