রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_12440" align="alignleft" width="355"]hati ফাইল ছবি[/caption]

মিনহাজ উদ্দীন; শেরপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বন্যহাতির আক্রমণে ললেন মারাক (৫৫) নামে একজন আদিবাসী কৃষক নিহত হয়েছে। তাকে হাতির আক্রমন থেকে রক্ষা করতে গিয়ে আরও দুই জন আহত হয়েছে। নিহত ওই আদিবাসী কৃষক ছোট গজনী এলাকার মনোহর সাংমার ছেলে।

স্থানীয় সূত্র এবং তাওয়াকুচা বিট কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে একদল বন্যহাতি ছোট গজনী এলাকার ধান ক্ষেতে নেমে ধান গাছ খেয়ে ও পা দিয়ে মারিয়ে নষ্ট করতে থাকে। এ সময় ওই আদিবাসী কৃষকসহ অন্যান্যরা বন্যহাতির দলকে তাড়াতে গেলে বন্যহাতি তাকে আক্রমন করে পায়ের তলায় পিষ্ট করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির উপদ্রব চলছে। সীমান্ত এলাকার লোকজন বন্যহাতির কবল থেকে ক্ষেতের ধান রক্ষা করতে রাত জেগে ধান ক্ষেত পাহারা দিচ্ছে। মানুষজন মশাল ও আবর্জনায় আগুন জ্বালিয়ে এবং পটকা ফাঁটিয়ে বন্যহাতির কবল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। চলতি মাসের ২ তারিখে শ্রীবরদী উপজেলায় অপর একব্যক্তি হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ